বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

জুলাই বিপ্লবকে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায় নড়াইলে ছাত্রলীগ নেতা আটক

উচ্চকন্ঠ   30-Jul-2025   57

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জুলাই বিপ্লবকে নিয়ে ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় শাহ্ আলম নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ। আটক শাহ্ আলম (২৮) সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. হাদিয়ার রহমান বিশ্বাসের ছেলে। নাম বলতে অনিচ্ছুক এক ব্যেক্তি বলেন, শাহ্ আলম বাশগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতা। সে গত ৪ আগস্ট নড়াইল শহরে ছাত্র-জনতার মিছিলে সরাসরি হামলায় জড়িত ছিল। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, শাহ্ আলম নামে এক ছাত্রলীগের নেতাকে নাশকতার মামলায় আটক করে আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান...

Photo

বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক নাহিদ ইসলামের

এফএনএস: উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ...

Photo

খুলনায় চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

এফএনএস: খুলনা মহানগরীর নিরালা মোড়ে চালককে ছুরিকাঘাতের পর মোটরসাইকেল...

Photo

অসুস্থ পশুর মাংস থেকে মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স

এফএনএস: মেহেরপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত