শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিন: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   08-Feb-2026   105

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে। রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাট এলাকায় এক নির্বাচনি পথসভায় তিনি বলেন, “এই গণভোটের মূল প্রশ্ন একটাই-কে সংস্কার চায়, আর কে চায় না। আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল, তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার। যারা সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন।” তিনি আরও বলেন, “রাষ্ট্রটাতে জং ধরেছে। আমরা সবাই সংস্কার চাই। এ কারণে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবার আহ্বান জানাচ্ছি। যারা সংস্কার চান না, তারা ‘না’ ভোট দেবেন। আমরা চাই দেশকে নতুন পথে এগোতে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে নতুন নেতৃত্বকেই সমর্থন করা হবে।” ফখরুল হিন্দু সম্প্রদায়ের প্রতি আশ^াস দিয়েছেন, “আমি সব সময় আপনার পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না। এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি। বিএনপি অতীতেও যেমন সবার পাশে ছিল, আগামীতেও থাকবে।” পথসভায় ফখরুল বলেন, “আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে-এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আসুন, সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই। দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নেবেন।” তিনি ক্ষমতায় গেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয় কৃষি প্রধান এলাকা উন্নয়নের পাশাপাশি স্কুল-কলেজ এমপিওভুক্তকরণ, রাস্তা ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। নির্বাচনি পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলি সহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতের ১১ বছর পূর্তি, রোগী সেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ...

Photo

কালীগঞ্জে নানা অনিয়মে চলছে চাপরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ,ঝিনাইদহ: প্রাথমিক বিদ্যালয়টি...

Photo

ঝিনাইদহে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ...

Photo

ঝিনাইদহে বাজার মনিটরিংয়ে এমপি আলী আজম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত