রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাজার মনিটরিংয়ে এমপি আলী আজম

উচ্চকন্ঠ   14-May-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ঝিনাইদহ শহরের বাজার মনিটরিং করেছেন সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর| এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে|

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়| অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের|

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম, শহর জামায়াতের আমীর ইসমাইল হোসেনসহ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা|

ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, “বাজার মনিটরিং আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ| এ ধরনের অভিযান অব্যাহত থাকবে| কোনো ব্যবসায়ী অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|”

বাজার পরিদর্শন শেষে সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর বলেন, “সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করেই বাজার পরিদর্শনে এসেছি| বাজার মনিটরিংয়ের মূল দায়িত্ব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের| তবে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের সমস্যাগুলো সরেজমিনে জানতে মাঠে নেমেছি| ব্যবসায়ীরা যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে|”

তিনি আরও বলেন, বাজারে ¯^চ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমšি^তভাবে কাজ করতে হবে|

office@ukantho.com


Photo

ডিসেম্বরের মধ্যে ৩ টার্মিনালের দায়িত্বে বিদেশি অপারেটর: নৌসচিব

এফএনএস: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়ার...

Photo

শৈলকুপায় সোলার প্যানেল কুপিয়ে নষ্ট: সন্দেহের বশে সালিসে ২ লাখ টাকা জরিমানা: দিশেহারা কৃষক পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় রাতের...

Photo

১৫০ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড-ডে মিল চালু হবে

এফএনএস: দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই মিড-ডে মিল...

Photo

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে মানব পাচার, ১ সপ্তাহে নারী-পুরুষ সহ ৪৫ আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত