সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ধানক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   29-Apr-2025   53

Photo

এফএনএস: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে গ্রামের নলবিলের মাঠ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক মোহাম্মদ আলী গত সোমবার বিকালে বাড়ি থেকে নলবিলের মাঠে যান। রাতে স্থানীয় কৃষকরা তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, আমরা মাঠ থেকে ফেরার সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। তার ঘাড় ও নাভির উপরে আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি বজ্রাঘাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

office@ukantho.com


Photo

মধ্যরাতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

এফএনএস: চট্টগ্রামের চকবাজারে এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে...

Photo

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না: হাসনাত

এফএনএস: সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)...

Photo

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবী রাশেদ খানের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এপিএস এত দুর্নীতি করল আর আমাদের...

Photo

কালীগঞ্জে বিশ্বমানের হাসপাতাল নির্মানের দাবিতে সংবাদ সম্মেলন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমাদের জমি আছে, যোগাযোগ ব্যবস্থাও উন্নত।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত