শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলম অপুকে অপহরণের অভিযোগ

উচ্চকন্ঠ   14-Aug-2025   74

Photo

এফএনএস: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগসাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিশা। বৃহস্পতিবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়। আনিশা বলেন, রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় ভিডিওটি ধারণ করা হয়। ইশরাকের লোকজন অপুকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে। তিনি আরও বলেন, গ্রেফতার হওয়ার সঠিক সময় প্রকাশ না করে কোর্টে তোলার আগে অপুকে দিয়ে জোর করে নানান বক্তব্য নেওয়া হয়েছে। এনসিপির নেতাদের ফাঁসাতে এবং দাবিয়ে রাখতে একটা দল নাটক সাজিয়েছে। তার কাছ থেকে বারবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নাম শুনতে চাওয়া হয়। কোনোরকম চাঁদাবাজিতে তার স্বামী জড়িত নন দাবি করে আনিশা বলেন, অপু মূলত ভুল বোঝাবুঝির শিকার, মিডিয়া ট্রায়ালের শিকার। অপুকে দিয়ে জোর করে ভিডিও ধারণ করা হয়েছে। ইশরাকের লোকজন অপুকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে। গ্রেফতার হওয়ার পরে কোর্টে তোলার আগে এ ভিডিও ধারণ করা হতে পারে। গত ১ আগস্ট জানে আলম অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গুলশানে সাবেক এমপি শাম্মির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজির ওই ঘটনায় অপুকে গ্রেফতারের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও এক কিশোরকে গ্রেফতার করে গুলশান থানা-পুলিশ। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানে আলম অপুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৫ মিনিটের ওই ভিডিওতে গত ২৬ জুলাইয়ে হওয়া চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। গত রাতেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে অপুর পরিবার।

office@ukantho.com


Photo

দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

এফএনএস: ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান...

Photo

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের

এফএনএস: দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি...

Photo

৫৪ বছর তিনটি দল দেশটাকে লুটেপটে খেয়েছে: গোলাম পরওয়ার

এফএনএস: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

Photo

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম

এফএনএস: উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম সরে যাওয়ার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত