রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আহ্বান জামায়াতের

উচ্চকন্ঠ   03-Feb-2025   73

Photo

এফএনএস: দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল সোমবার এক বিবৃতিতে এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র জনগণের জীবন ধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। উপরন্তু এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়লো। এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সীমিত আয়ের দরিদ্র জনগণের ওপর ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপিয়ে দেওয়ার শামিল উল্লেখ করে তিনি বলেন, এ সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের অবশ্যই সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করা উচিত ছিল। সরকারের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের ভোগান্তি ও দুঃখ-কষ্ট আরও বাড়বে।

office@ukantho.com


Photo

ডেঙ্গু ও করোনা নয়, দুর্বল সচেতনতাই বড় বিপদ— নড়াইলে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে...

Photo

নড়াইলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বটি...

Photo

কালীগঞ্জের তাবাচ্ছুম হত্যা মামলায় ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আলোচিত চার বছর...

Photo

পহেলা বৈশাখে কৃষি কার্ড কর্মসূচীর উদ্বোধনের আশাবাদ ব্যক্ত করলেন- আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আগামী পহেলা বৈশাখে কৃষি কার্ড কর্মসূচীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত