মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পরকীয়ার অভিযোগে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের দায়ে স্ত্রী আটক

উচ্চকন্ঠ   17-Jan-2026   92

Photo

এফএনএস: মাদারীপুরে পরকীয়ার অভিযোগে ইতালিফেরত যুবকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম হাবিব মাতুব্বর (৩৫)। অভিযুক্ত স্ত্রীর নাম শিউলি বেগম (২৯)। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে হাবিব মাতুব্বর ও তার স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। গত শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথাকাটাকাটি হয়। স্ত্রী শিউলি বেগম ক্ষুব্ধ হয়ে ভোররাতে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন বলে অভিযোগ উঠেছে। হাবিবের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর সাংবাদিকদের বলেছেন, রাতে খাওয়া শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরে তাদের মধ্যে ঝগড়া হয়। ভোরে শিউলি বেগম ব্লেড দিয়ে আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দেয়। চিৎকার শুনে আমরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিই। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে। এদিকে, হাবিব মাতুব্বর পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন। কী কারণে তার স্ত্রী এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও দাবি করেছেন। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হাবিব মাতুব্বর। শিউলি বেগমের দাবি, তার স্বামী পরকীয়ায় আসক্ত ছিলেন এবং একাধিক নারীর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এ নিয়ে প্রতিবাদ করায় তিনি তার সঙ্গে খারাপ আচরণ করতেন। ক্ষোভের বশেই তিনি এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন। মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেছেন, অভিযুক্ত স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। ব্লেড জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির ওপর হামলা: বিএনপি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

Photo

ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের ঘটনায় উত্তেজনা: ৩ বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরে একটি তেল পাম্পে কর্মচারীদের...

Photo

মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক নারীর আত্মহত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে...

Photo

খুলনায় বিএনপি-যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

এফএনএস: খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ সময়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত