রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা পেয়ে উচ্ছ্বসিত পিছিয়ে পড়া নারী-পুরুষ

উচ্চকন্ঠ   11-Jun-2026   39

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিছিয়ে পড়া নারী-পুরুষদের প্রশিক্ষণ প্রদান শেষে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র‍্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)|
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় শৈলকুপা ব্র‍্যাক এরিয়া অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ˆশলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী|
অনুষ্ঠানে প্রধান অতিথি দেবাশীষ অধিকারী অংশগ্রহণকারীদের হাঁস-মুরগি পালন, পরিচর্যা ও রোগব্যাধি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন| তিনি বলেন, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| একই সঙ্গে তিনি জনকল্যাণমূলক এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্র‍্যাককে ধন্যবাদ জানান|
কর্মসূচিতে ব্র‍্যাকের জেলা সমন্বয়কারী, এলাকা ব্যবস্থাপক, উপজেলা হিসাব কর্মকর্তা, শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
প্রশিক্ষণপ্রাপ্ত ১১ জন উপকারভোগীর মধ্যে প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা এবং নির্বাচিত উপকারভোগীদের মধ্যে মোট ১০০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়| এ সময় উপকারভোগীরা হাঁস-মুরগির বাচ্চা পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন|
উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে| তারা ব্র‍্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান|
স্থানীয়রা মনে করছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র‍্য বিমোচনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে|

office@ukantho.com


Photo

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-চাচাসহ তিনজনের মৃত্যুদন্ড

এফএনএস: কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে...

Photo

বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন

এফএনএস: জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের...

Photo

চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে ভারতমুখী প্রবণতা কমবে ৮০%

প্রতিটি মানুষের সঠিক চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। দেশের প্রতিটি...

Photo

ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের রুকনদের নিয়ে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত