মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

আবুল কালাম আজাদ ও শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

উচ্চকন্ঠ   23-Feb-2026   234

Photo

এফএনএস: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়াও স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার এসএম শিবলী নোমানেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান। আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন। আবেদনে বলা হয়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট আবুল কালাম আজাদ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন সংস্থার উপসহকারী পরিচালক রুবেল হোসেন। আবেদনে বলা হয়, শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিবলী নোমান এখনও দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য তার বিদেশ গমন ঠেকানো আবশ্যক।

office@ukantho.com


Photo

স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী সংবাদ কর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা...

Photo

কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

হোসনে মোবারক, নিজস্ব প্রতিবেদক: কেসি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের...

Photo

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ও র‌্যালী সফলে ফয়লা ওয়ার্ডে সভা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে...

Photo

শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকসহ আটক-৬

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত