বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পাবনায় পরকীয়া নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

উচ্চকন্ঠ   01-Oct-2025   63

Photo

এফএনএস: পাবনা পৌর এলাকায় পরকীয়া সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আকাশ (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম। নিহত আকাশ সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মন্ডলের ছেলে। আকাশ পেশায় চা দোকানি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। গত মঙ্গলবার রাতে সে বিষয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মিল্লাত ও তার সহযোগী সুভেলের কথা কাটাকাটি হয়। এসময় ওই গৃহবধূর স্বামীর সঙ্গে আকাশ ও নাঈম ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে আকাশের বুকের বাম পাশে ও নাঈমের পেছনে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, পরকীয়া নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। আকাশের বুকে ছুরি দিয়ে আঘাত করায় সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুভেলকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার...

Photo

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ২ ছাত্রদল নেতা আটক

এফএনএস: ফেনী সদরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা...

Photo

কালীগঞ্জ ট্রেনের নিচে পড়ে যুবকের দুই পা বিছিন্ন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের নিচে পড়ে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জ বাজারে মুর্শিদা জামান বেল্টুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত