বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজধানীতে ভয়াবহ অগ্নিকান্ড, ১৬ জনের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   14-Oct-2025   91

Photo

এফএনএস: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকান্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছিল, পরে আবার সাত জনের লাশ নতুন করে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।

office@ukantho.com


Photo

নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগস্ট র্মাচ ফর জাস্টিস...

Photo

ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, সন্তানদের নিয়ে পলাতক স্বামী

এফএনএস: নারায়ণগঞ্জের ফতুল্লায় লাকি আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার...

Photo

শৈলকুপায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গাছ প্রকৃতির বন্ধু,আর সেই প্রকৃতিকে...

Photo

রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট করে বলতে হবে: প্রেস সচিব

এফএনএস:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত