মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   01-Dec-2025   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে দিনব্যাপী পালা নাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মাণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অংকুর নাট্য একাডেমি,ঝিনাইদহের আয়োজনে সোমবার সকাল ১০টায় প্রান্তিক কনভেনশন হল ঝিনাইদহে দিনব্যাপী পালা নাট্যের অভিনয় পদ্ধতি ও নির্মাণ কৌশল বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিহঙ্গ ঝিনাইদহের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, কাঞ্চনপুর নাট্যদলের সাধারণ সম্পাদক তারেক পল্লব ও কবি রাকিব হাসান। কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য পালাকার সায়িক সিদ্দিকি। সভাপতিত্ব করেন অংকুর -ঝিনাইদহ সহ-সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অংকুরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন জুলিয়াস। সার্বিক সহযোগিতায় মীর আব্দুল মান্নান, নাট্য সম্পাদক, অংকুর-ঝিনাইদহ। কর্মশালাতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। এধরণের আয়োজন ঝিনাইদহে প্রথম বলে আয়োজকেরা মনে করেন।

office@ukantho.com


Photo

যশোরে মুরগির জমজ বাচ্চা: দেশে প্রথম দাবী খামারীর

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের তফসিডাঙ্গা গ্রামে ঘটেছে...

Photo

মালয়েশিয়ায় নির্মম হত্যাকান্ড; কালীগঞ্জের নজরুল ও কোহিনুরের মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে স্বপ্ন...

Photo

কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে তবিবার হোসেন নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে ১১ নম্বর রাখালগাছী ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত