মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নড়াইলে পালিত হলো এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী

উচ্চকন্ঠ   10-Aug-2025   52

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান এর ১০১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ১০ (আগষ্ট) সকাল ৯টায় নড়াইলের মাছিমদিয়ায় শিল্পী সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, দোয়া মাহফিল এবং কোরআন খানির আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, এস এম সুলতান আর্ট কলেজ, মুর্ছনা সংগীত একাডেমী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জেলা প্রশাসন এবং এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক ও এসএমএস সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহ সভাপতি আজিজুল ইসলাম,সাবেক সভাপতি এডভোকেট সিদ্দিকী, এস এম সুলতান চারু কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্ত থেকে ১৭ জন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

নিখোঁজের তিনদিন পর পদ্মা নদীতে মিললো কিশোরের মরদেহ

এফএনএস: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৬) নামে এক...

Photo

কালীগঞ্জে সরকারী সহায়তায় কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কর্তন শুরু

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারের কৃষি সহায়তায়...

Photo

ছাত্র আন্দোলন ব্যবহৃত পিস্তলসহ গুলি উদ্ধার, ২ আওয়ামীকর্মী আটক

এফএনএস: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত