শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মসজিদে চুরি করতে যাওয়া যুবককে ধরে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   26-Aug-2025   62

Photo

এফএনএস: ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক ধরা পড়ে মানুষের পিটুনিতে নিহত হয়েছেন। সোমবার ভোরে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত রানা মিয়া জেলার সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামর আমছর আলীর ছেলে। স্থানীয়রা জানায়, ওই মসজিদে আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সোমবার ভোরে আবারও চুরি করতে এলে স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। এতে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রানা মিয়াকে গণধোলাই দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, সোমবার ভোরে মসজিদের তালা ভাঙার শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা টের পেয়ে যান। পরে তাদের ডাক-চিৎকারে আরও লোকজন জড়ো হয়ে রানা মিয়াকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, রানার নামে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ পাঁচ মামলা রয়েছে। এর মাঝে তারাকান্দা থানায় একটি, ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিনটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগ আর হিন্দুস্তান একই পথের সাথী: ফারুক

এফএনএস: আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে ভারতের কাছে নতিস্বীকার করিয়ে...

Photo

স্ত্রীকে ফোনে বিদায় বলে ট্রেনের নীচে ঝাপ

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে খাইরুল বাশার সুজন (৩৫) নামে এক যুবক ট্রেনের...

Photo

কোটচাঁদপুরে তেলবাহি ট্রেন লাইনচ্যুত: ১০ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দির্ঘ ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের...

Photo

ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি, ঝিনাইদহে এমপি আলী আজমরের আকস্মিক বাজার মনিটরিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত