সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি, ঝিনাইদহে এমপি আলী আজমরের আকস্মিক বাজার মনিটরিং

উচ্চকন্ঠ   18-Mar-2026   78

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তা ভোগান্তির অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ শহরের হাটখোলা মাংসের বাজার ও পায়রা চত্বরে আকস্মিক মনিটরিং চালিয়েছেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি আলী আজম মোঃ আবুবকর। বুধবার সকালে পরিচালিত এ মনিটরিংয়ে মোসার্স এম এ কামাল ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা হচ্ছে এবং পর্যাপ্ত সরবরাহ থাকার দাবি থাকলেও তেল বিক্রিতে সীমা আরোপ করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন তিনি। বাজার তদারকি শেষে সাংবাদিকদের এমপি আবুবকর বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে পণ্য বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, একদিকে সরকার বলছে ঘাটতি নেই, অন্যদিকে পাম্প মালিকরা সংকটের কথা বলছেন—এই দ্বৈত অবস্থানের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যথাযথ তদারকি থাকলে ভোক্তাদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আলীম, ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

Photo

নতুন কুঁড়ির ক্ষুদে খেলোয়াড়রাই আগামীতে বিকেএসপিতে অন্তর্ভূক্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল...

Photo

ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়: দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার...

Photo

নড়াইলে ফুটবল খেলা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

এফএনএস: নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত