বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে তেলবাহি ট্রেন লাইনচ্যুত: ১০ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

উচ্চকন্ঠ   07-Jun-2026   50

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দির্ঘ ১০ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে| খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে ৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ৩ টায় রেল চলাচল শুরু হয়| এর আগে রোববার সকাল ৫ টায় ঝিনাইদহের সাফদারপুর ষ্টেশন পয়েন্টে একটি তেলবাহি ট্রেন ষ্টেশনের প্রবেশের আগে পয়েন্ট এলাকা অতিক্রমের সময় তিনটি বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়| এতে খুলনার সাথে রাজশাহী ও ঢাকার সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়| ফলে এ রুটে চরাচলকারী ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়| দুর্ঘটনায় উভয় পাশের স্টেশনগুলোতে চলাচলকারী কপোতাক্ষ, রকেট, সীমান্তসহ একাধিক ট্রেন দাড়িয়ে থাকতে দেখা যায়| উপায় না পেয়ে ট্রেনের অনেক যাত্রী বিকল্প পথে চলে যান| খবর পেয়ে বেলা ১১টার দিকে ঈশ্বরদী ও খুলনা থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে| দির্ঘ সাড়ে ৫ ঘন্টার চেষ্টার পর বেলা ৩টার সময় রেল যোগাযোগ শুরু হয়|
সাফদারপুর স্টেশনের মাষ্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহি ট্রেনটি সাফদারপৃর ষ্টেশনে প্রবেশের সময় পয়েন্ট এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়| এতে রেললাইন ও স্লিপার দুমড়ে মুচড়ে যায়| ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়| সংবাদ পেয়ে উদ্ধারকারী দুইটি ট্রেন ঘটনাস্থলে পৌছে লাইন ঠিক করে| এরপর দুপুর ৩ টায় থেকে রেল চলাচল শুরু হয়| তবে এ ঘটনায় কোন ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলে উল্লেখ করেন|
মোবারকগঞ্জ বেলষ্টেমনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই আমরা ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি| ঈশ্বরদী ও খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করে| এছাড়া ঈশ্বরদী থেকে উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে আসেন| তবে, কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনি বলা যাচ্ছে| উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানান এ প্রকৌশলী|

office@ukantho.com


Photo

জাতি আওয়ামী লীগের তওবার ধোঁকায় আর পড়বে না: হেফাজত

এফএনএস: শাপলা ও জুলাইর গণহত্যাকারী আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার...

Photo

ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

এফএনএস: সাবেক মার্কিন ক‚টনীতিক জন এফ ড্যানিলোভিচ বলেছেন, ওয়ান ইলেভেনের...

Photo

শৈলকুপায় গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক। হত্যা সন্দেহে স্বামীর বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন নামে এক গৃহবধুর...

Photo

ঝিনাইদহে ধরা পড়লো গড়াই নদীতে ভেসে উঠা কুমির

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপার গড়াই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত