বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মোটরসাইকেলের সিটের ভেতর বিষধর সাপ, বন বিভাগের তৎপরতায় উদ্ধার ও অবমুক্ত

উচ্চকন্ঠ   24-Feb-2026   70

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি বিষধর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৪ ফেব্রæয়ারি) বেলা ১২টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মনসুর প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বন বিভাগের দ্রæত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে এক ব্যক্তি তার ব্যবহৃত মোটরসাইকেলটি মনসুর প্লাজার সামনে পার্কিং করে মার্কেটের ভেতরে যান। কিছুক্ষণ পর আশপাশে থাকা পথচারীরা মোটরসাইকেলের সিটের ভেতর থেকে একটি সাপ মাথা বের করতে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং অন্যদের সতর্ক করেন। মুহূর্তের মধ্যেই ঘটনাটি আশপাশে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাপটি মোটরসাইকেলের সিটের ভেতর আশ্রয় নিয়েছিল এবং মাঝেমধ্যে মাথা বের করছিল। এতে করে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মোটরসাইকেলের মালিক ঘটনাটি জানতে পেরে দ্রæত স্থানীয় বন বিভাগে খবর দেন।
খবর পেয়ে বন বিভাগের ট্রেইনার আদনান মীম দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে সতর্কতার সঙ্গে মোটরসাইকেলের সিট খুলে সাপটি শনাক্ত করেন এবং দক্ষতার সঙ্গে সেটিকে উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটি বিষধর বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।
বন বিভাগের ট্রেইনার আদনান মীম জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করতে সক্ষম হন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিজেরা সাপ ধরার চেষ্টা না করে দ্রæত বন বিভাগ বা সংশ্লিষ্ট প্রশিক্ষিত ব্যক্তিদের খবর দিলে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। তিনি আরও জানান, উদ্ধার করা সাপটিকে পরবর্তীতে বন বিভাগের তত্ত¡বাবধানে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা খুবই বিরল। বন বিভাগের দ্রæত উপস্থিতি ও পেশাদার তৎপরতার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তারা এ বিষয়ে বন বিভাগের ভূমিকার প্রশংসা করেন।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হলেও বন বিভাগের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি দ্রæত স্বাভাবিক হয়ে আসে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের...

Photo

আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরায় হাসপাতালে অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত

এফএনএস: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন...

Photo

গোহাটা মডেল নূরানী মাদ্রাসায় কুরআনের সবক প্রদান

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি: শামসুজ্জামান দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত