বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী

উচ্চকন্ঠ   31-Jan-2026   70

Photo

এফএনএস: ঢাকা-৮ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “একটি দলের নেতাদের কথা ও কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন। তবে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে সেদিন বাড়ি ফিরতে পারবেন না। চাঁদাবাজ, মাদককারবারি ও সন্ত্রাসীদের হাত-পা ভেঙে দেওয়া হবে।” শনিবার রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন তিনি অফিসার্স কলোনি, মমিনবাগসহ পাশর্^বর্তী এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিপক্ষ দলের প্রতি ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা জানতে পেরেছি গুলিস্তানে এরই মধ্যে সব হকিস্টিক ও স্ট্যাম্প বিক্রি শেষ হয়ে গেছে। তারা যে পথেই আসুক, তাদের মোকাবিলায় আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে আমরা নিজেরা আইন হাতে তুলে নেবো না; বরং জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবো।” এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ঢাকা-৮ আসনে আমরা চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছি। এই আসনে এমন নেতা আছেন যিনি সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন এবং পরের দিনের চাঁদাবাজির পরিকল্পনা করে ঘুমাতে যান। আমাকে লড়াই করতে হচ্ছে এই চাঁদাবাজদের বিপক্ষে।” পাটওয়ারী আত্মবিশ^াসের সঙ্গে বলেন, সাধারণ মানুষ আর চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চান না। তারা পরিবর্তন চান। তাই এবার নির্বাচনে ১১-দলীয় জোটের বিজয় হবে।

office@ukantho.com


Photo

দলের সমালোচনা করে বিএনপি নেতা বললেন বহিষ্কার হতে পারি, আই ডোন্ট কেয়ার

এফএনএস: নিজ দল বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা...

Photo

রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

এফএনএস: রাজশাহীতে ভগ্নিপতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে আমিনুল...

Photo

বাদাম কিনতে গিয়ে প্রান গেল ৪ বছরের শিশুর

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা...

Photo

নারীদের বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

এফএনএস: নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও দলের অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত