প্রিয় ঝিনাইদহ
বাদাম কিনতে গিয়ে প্রান গেল ৪ বছরের শিশুর
উচ্চকন্ঠ 30-Aug-2025 66
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় ইমা নামে চার বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার বাদুরগাছা সড়কে এ দূঘটনাটি ঘটে। নিহত ইমা বাদুরগাছা গ্রামের ইমরান হোসেনের কন্যা।
স্থানীয় ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শিশু ইমাদের বাড়ির পাশেই রাস্তার ধারে এক ফেরিওয়ালা বাদাম ভাজা বিক্রি করছিল। ইমা ওই ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইঞ্জিন চালিত চলন্ত একটি নসিমন ভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেবার পথেই মৃত্যু হয় শিশু ইমার।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সড়ক দূর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
office@ukantho.com