সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্ত্রীকে ফোনে বিদায় বলে ট্রেনের নীচে ঝাপ

উচ্চকন্ঠ   14-Mar-2025   29

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে খাইরুল বাশার সুজন (৩৫) নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। ওই দিন রাত ৮টায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুজন কুষ্টিয়ার মিরপুরের কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্ত্রীসহ শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি স্ট্যাটাস দেন তিনি। মৃত্যুর সাত ঘণ্টা আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু তুই আমাকে বাঁচতে দিলি না। আত্মহত্যার আগে দেওয়া শেষ স্ট্যাটাসে তিনি লিখেন, ‘শ্রীপুর রেলস্টেশন! আজ রেলে কাটা লাশ হয়ে যাব। রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেন চলে যাওয়ার পর ঘটনাস্থলে ক্ষতবিক্ষত অবস্থায় খাইরুল বাশারের লাশ পড়েছিল। নিহতের পারিবারিক সূত্র জানায়, শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে খাইরুল বাশারের সঙ্গে তার স্ত্রী মোসা. ফাতেমাও থাকেন। সকালে খাইরুল বাশার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে ফিরছিলেন না। একপর্যায়ে সন্ধ্যায় স্ত্রী ফোন করলে খাইরুল বাশার জানান, তিনি শ্রীপুর রেলস্টেশনে আছেন। কিছুক্ষণের মধ্যেই স্ত্রীকে ফোন করে তিনি বলেন ‘বিদায়’। এরপর ট্রেন চলার শব্দ পান স্ত্রী। দীর্ঘক্ষণ তিনি লাইনে থেকেও আর খাইরুল বাসারের কণ্ঠ শুনতে পাননি। নিহতের স্বজন মো. আশিক বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে খাইরুল বাসারের লাশ শনাক্ত করেছেন। তাদের ধারণা কোনো কারণে তিনি ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছেন। স্ত্রীকে ফোন কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমনটি হতে পারে তা ধারণা করতে পারছেন না। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার দিকে শ্রীপুর রেলস্টেশন অতিক্রম করার পর স্টেশনের কাছে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। রেল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

office@ukantho.com


Photo

কে এই সুমন?

নিজস্ব প্রতিবেদক: কে এই সুমন? প্রশ্ন এখন কালীগঞ্জ পৌরবাসীর। সে তার অ্যাপাচি...

Photo

অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক...

Photo

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস:ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

Photo

৩ দিনে গাজায় ঢুকেছে আড়াই হাজার ত্রাণবাহী ট্রাক

এফএনএস বিদেশ : গাজায় যুদ্ধবিরতি শুরু হয় স্থানীয় সময় গত রোববার বেলা সোয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত