বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আশুলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ জন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   04-Dec-2025   59

Photo

এফএনএস: ঢাকার সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পিকনিকের কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম সুমন। এর আগে, গত বুধবার রাতে ভুক্তভোগীর বোন বাদী হয়ে চার জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন। গ্রেপ্তাররা হলেন- দেলোয়ার ভূঁইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ সাহা (২৩) ও অন্তু দেওয়ান (২৮)। তারা সাভারের আশুলিয়ার বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। ভুক্তভোগী ওই তরুণী আশুলিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে ধামরাই পৌরসভায় বসবাস করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল বেলা ১১টার দিকে পিকনিকের কথা বলে ভুক্তভোগীকে আশুলিয়ার ফুলেরটেক এলাকায় একটি বাসায় নিয়ে যায় অভিযুক্ত প্রথম তিন জন। যাওয়ার সময় তাকে কোমল পানীয়ের সঙ্গে অচেতন করার ওষুধ খাওয়ালে কিছুক্ষণ পর ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। বিকাল ৫টার দিকে জ্ঞান ফিরলে তিনি ওই বাসায় তিন জনকে দেখতে পান। তখন ওই তিন জন তাকে ধর্ষণ করে। এ ছাড়া ভিডিও ও ছবি ধারণ করা হয়েছে বলে বুঝতে পারেন। এ সময় তিনি চিৎকার করলে অভিযুক্তরা তাকে আইনি ব্যবস্থা নিলে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার হুমকি দেয়। এরপর তারা বিভিন্ন সময় একাধিক ধাপে হুমকি দিয়ে ৯৬ হাজার টাকা হাতিয়ে নেয়। এরইমধ্যে গত ৬ নভেম্বর সকাল ৮টার দিকে তাকে ফের আশুলিয়ার বাইশ মাইল এলাকায় আটকে ৪ নম্বর অভিযুক্তের সঙ্গেও শারীরিক সম্পর্ক করতে বলে। এতে রাজি না হলে তাকে প্রথম তিন অভিযুক্ত চড়থাপ্পড়সহ মারধর করে। একপর্যায়ে জোরপূর্বক নেশাজাতীয় বিষাক্ত পানীয় পান করায়। তাদের কবল থেকে ছাড়া পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তার পরিবারের এক সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ করেন। চিকিৎসার পর তিনি ফের বিশ্ববিদ্যালয়ে ফিরলে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে অভিযুক্তদের দেখতে পান তিনি। একপর্যায়ে অভিযুক্তরা তাকে একটি কক্ষে নিয়ে দরজা আটকে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া অভিযোগ তুলে নিতে চাপ দেয় ও নতুন জীবন শুরু করতে পরামর্শ দেয়। এতেও সায় না দিয়ে বের হতে গেলে তাকে গালিগালাজ ও হুমকি দেয়। আশুলিয়া থানার পরিদর্শক শফিকুল ইসলাম সুমন বলেন, এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, এটা গত ৭ এপ্রিলের ঘটনা। ৪ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী। এ ঘটনায় ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

মেহেরপুরে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে যুবক নিহত

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে হৃদয়...

Photo

আ. লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন...

Photo

ঝিনাইদহে পান উৎপাদন ও রপ্তানি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নিরাপদ ও রপ্তানিযোগ্য পান...

Photo

ঝিনাইদহে হামের প্রাদুর্ভাব, শিশুদের হাসপাতালে ভর্তি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় হামের প্রাদুর্ভাব দেখা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত