মঙ্গলবার | ২৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

১৭ দিন পর লাটভিয়া থেকে দেশে ফিরল সোহেল রানার লাশ

উচ্চকন্ঠ   26-Oct-2026   19

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: অবশেষে জীবনের সকল যন্ত্রণা ও দালালের নির্মম নির্যাতনের ইতি টেনে দীর্ঘ ১৭ দিন পর লাটভিয়া থেকে নিজ ভিটায় ফিরেছে সোহেল রানার (৪৫) নিথর দেহ।

রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেলে লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ সময় এক নজর দেখতে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সোহেলের বাড়িতে শত শত কৌতূহলী ও শোকার্ত গ্রামবাসী ভিড় জমান। নিহত সোহেল রানা সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।

নিহত’র শ্বশুর আলফাজ উদ্দীন জানান, ইতালি পাঠানোর নামে মানব পাচারকারী চক্রের অমানবিক নির্যাতনের শিকার হয়ে গত ৭ অক্টোবর লাটভিয়া ও বেলারুশ সীমান্তের একটি জঙ্গল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তার জামাই সোহেলকে উদ্ধার করে সেদেশের পুলিশ।

তিনি আরো জানান, পরদিন ৮ অক্টোবর লাটভিয়ার লাতগালে অঞ্চলের দাওগাউপিলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১২ অক্টোবর ক্ষুদে বার্তায় পরিবারকে এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ জানায় পোল্যান্ড পুলিশ। ১৭ অক্টোবর তার মেয়ে ও নিহতের স্ত্রী জেসমিন সুলতানা মানব পাচার ট্রাইব্যুনালে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ঝিনাইদহ সদর থানার ওসিকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেয়।

নিহত’র পেতা আবুল হাশেম জানান, আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক জটিলতা শেষে রোববার বিকাল ৩টার দিকে সোহেল রানার মরদেহ ঢাকা থেকে ঝিনাইদহের রামচন্দ্রপুর গ্রামে পৌঁছায়। লাশবাহী গাড়ি বাড়িতে এলে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী, সন্তান ও নিকটাত্মীয়রা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু জানান, রোববার বিকেলে স্থানীয় রামচন্দ্রপুর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গ্রামবাসি ঘটনার সাথে জড়িত মানব পাচারকারী দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সংসদ সদস্যের মতবিনিময় সভা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের...

Photo

কালিগঞ্জ কোয়ালিটি ইংলিশ ভার্সন স্কুলের তিন শিক্ষার্থীর বৃত্তি অর্জন, সংবর্ধনা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত,নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ কোয়ালিটি ইংলিশ...

Photo

কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান...

Photo

দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত