মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সংসদ সদস্যের মতবিনিময় সভা

উচ্চকন্ঠ   21-Jul-2026   27

Photo

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : কালীগঞ্জ রায়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের আপামর ভাজন ও স্থানীয় জনগণের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
মঙ্গলবার (২১ জুলাই) অনুষ্ঠিত এ সভায় উপস্থিত এলাকার সর্বস্তরের জনগণ তাদের কথা তুলে ধরেন। এমপি মহোদয় অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সাথে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সংস্কার, মাদকমুক্ত সমাজ গঠনসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি নিরাপদ, উন্নত ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
উক্ত মতবিনিময় সভায় এলাকাবাসী যে আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন, তার জন্য মাননীয় সংসদ সদস্য এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

office@ukantho.com


Photo

উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

এফএনএস: গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র...

Photo

চাঁদপুরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর আসামির মৃত্যু

এফএনএস: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার...

Photo

মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ...

Photo

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন উন্নীতকরণ প্রকল্প, জমি ভবনের ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

শিপলু জামান, কালীগঞ্জ সংবাদদাতা: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত