শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

জামায়াত নেতাদের হত্যা করে দেশকে কলঙ্কিত করা হয়েছে

উচ্চকন্ঠ   16-Feb-2025   41

Photo

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, জামায়াত দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে। এ মহতি কাজে আঞ্জাম দেয়ার জন্য আমরা রাষ্ট্রের সকল সেক্টরে সৎ, যোগ্য, দক্ষ মানুষ তৈরির সর্বাত্মক কর্মসূচি পালন করেছি। এতে আমাদের সাফল্যও এসেছে। আমরা এখন রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে সক্ষম। কিন্তু ফ্যাসীবাদী সরকার আমাদের জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে আমাদের নির্বাচনী প্রতীক ও নিবন্ধন অন্যায়ভাবে কেড়ে নিয়েছে। কথিত বিচারের নামে প্রহসন করে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করে দেশের পবিত্র জমিনকে রক্তাক্ত ও কলঙ্কিত করেছে। আগস্ট বিপ্লবের পরও আমাদের বর্ষীয়ান নেতা এটিএম আজহারুল ইসলাম কারারুদ্ধ রয়েছেন। তিনি টালবাহানা না করে অবিলম্বে জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। গত শনিবার রাত ৮টায় মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল অঞ্চল জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জোন পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী জোন পরিচালক ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তেজগাঁও দক্ষিণ আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, তেজগাঁও উত্তর আমির হাফেজ আহসান উল্লাহ, হাতিরঝিল পশ্চিম আমির ইউসুফ আলী মোল্লা, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ, শেরেবাংলা নগর দক্ষিণ থানা আমির আবু সাঈদ মÐল ও হাতিরঝিল পূর্ব সেক্রেটারি খন্দকার রুহুল আমিন প্রমুখ। সাইফুল আলম খান মিলন বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবে আওয়ামী-বাকশালীদের পতন হলেও প্রশাসনে তাদের প্রতিভ‚রা এখনো সক্রিয় রয়েছে। এরাই ফ্যাসীবাদী আমলে মেগা প্রজেক্টের মাধ্যমে শেখ হাসিনাকে মেগা চুরির সুযোগ করে দিয়ে জাতীয় অর্থনীতিকে ফোকলা করে ফেলেছে। ছাত্র-জনতার ওপর মারনাস্ত্র ব্যবহার করে মানবতাবিরোধী অপরাধের সহযোগী ছিল এসব আমলারাই। আওয়ামী সরকারের আমলে ভারতের সাথে অনেক দেশবিরোধী অসম চুক্তি করা হয়েছে। তাই এসব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার পাঁচ দশক অতিক্রান্ত হলেও আওয়ামী-বাকশালীদের অপরাজনীতির কারণে আমাদের স্বাধীনতা পুরোপুরি কার্যকর ও অর্থবহ হয়ে ওঠেনি। স্বাধীনতা পরবর্তী সময়ে ফ্যাসীবাদীরা দেশে ব্যাপকভিত্তিক অপশাসন-দুঃশাসন চালিয়েছিল। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্যসহ দেশকে মানবাধিকার লঙ্ঘনের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। খোদ শেখ মুজিব আত্মস্বীকৃতিতে বলেছিলেন, মানুষ পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। কিন্তু তার মেয়ে শেখ হাসিনা দেশকে চোরের খনির পরিবর্তে ডাকাতের খনিতে পরিণত করেছিল। তিনি আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের গ্রামে গ্রামে খালেদা জিয়ার দোয়া মাহফিলে জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে...

Photo

আমরা সবাই বাংলাদেশী, এখানে সাম্প্রদায়িকতার স্থান হবে না: বিএনপি নেতা হামিদ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক...

Photo

কোটচাঁদপুরে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, ঐতিহ্য ধরে রেখেছে এলাঙ্গীর দাস সম্প্রদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার...

Photo

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালত থেকে অভিযোগকারীকে ছিনিয়ে নিয়ে পেটালেন বাস কাউন্টার শ্রমিকরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঈদযাত্রায় ফিরতি টিকিটের দাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত