সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   17-Jun-2025   65

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুনের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীবৃন্দর ব্যানারে তার মৃত্যুর ঘটনায় সঠিক বিচারের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পলিটেকনিক ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুনের মৃত্যুর সঠিক বিচার ও তার স্বামী শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদি গ্রামের সোহান আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা গ্রহন না করলে তা আদালতের মাধ্যমে বিচারের দাবিতে তার সহপাঠী শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। সেসময় বক্তব্য রাখেন, নিহতের পিতা জাহাঙ্গীর হোসেন, মাতা শারমিন খাতুন, ভাই রিপন হোসেন ও সহপাঠী শিক্ষার্থী মীম খাতুন, তৌফিক আহমেদ, শাহেদ আলীসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী বন্যা খাতুন গত রোববার ১৫ জুন সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কানাপুকুরিয়া নামক স্থানে রহস্যজনকভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন এক ঘন্টা পর

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা...

Photo

বিএসএফ সীমান্তরক্ষী নয় একটি খুনি বাহিনী: ঝিনাইদহে নাহিদ ইসলাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

Photo

শৈলকুপায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির...

Photo

খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব ছাড়ার চিন্তা না করে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত