শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

ভ্রমন

পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী-স্ত্রীর মৃত্যু

উচ্চকন্ঠ   05-Apr-2025   90

Photo

এফএনএস: পাবনার সুজানগরে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নৌপুলিশ ও ডুবুরি দল তাদের লাশ উদ্ধার করে। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন তারা। নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচড়ি গ্রামের হৃদয় খান (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)। সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে সাতবারিয়া পদ্মা নদী ঘাট এলাকায় বেড়াতে যান অনেকে। এসময় পদ্মা ভ্রমণের জন্য একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন ২০ থেকে ২৫ জন। এর মধ্যে নিহত হৃদয় ও মৌ আক্তারও ছিলেন। নৌকাটি মাঝ নদীতে গিয়ে স্রোতে ডুবে যায়। এরপর আশপাশের কয়েকটি নৌকা গিয়ে কয়েকজনকে উদ্ধার করে ও কয়েকজন সাঁতরে জীবন রক্ষা করেন। কিন্তু স্রোতে হারিয়ে যান হৃদয় ও মৌ। সুজানগর ফায়ার সার্ভিসের ওসি আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। গত শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল ১০টার দিকে তাদের মরদেদহ উদ্ধার করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে কৃষকদল নেতা মানিক মোল্লার...

Photo

যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে।...

Photo

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

সেনাকুঞ্জে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

এফএনএস: সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে অন্তর্বর্তী সরকারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত