রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে তারেক রহমান

উচ্চকন্ঠ   09-Jul-2025   43

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভ‚জোপতি চাকমার সাথে সাক্ষাৎ করেছেন ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দল। বুধবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহŸায়ক আতিকুর রহমান রুমনের উপস্থিতিতে ঋতুপর্ণা চাকমার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা। এসময় সংশ্লিষ্ট পরিবারের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি। পাশাপাশি তাঁর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন। প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যান্সারে মারা যান ঋতুপর্ণার বাবা বরজ বাঁশি চাকমা। বাবার অনুপ্রেরণায় ঋতু খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। স¤প্রতি এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ঋতুপর্ণা মিয়ানমারের বিপক্ষে দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। তুর্কমেনিস্তানের বিপক্ষেও একটি গোল করেন তিনি।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৯ জন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এফএনএস: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর...

Photo

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন...

Photo

শৈলকুপায় ফসলের ভেজাল ভিটামিন জব্দ ও ধ্বংস

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় অভিযান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত