সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছোট ভাই মহাব্বত আলীর পর মারা গেলেন বড় ভাই ইউনুস আলী: প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

উচ্চকন্ঠ   04-Jun-2025   66

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছোট ভাই মোহাব্বত আলী (৬০) নিহতের পর এবার তারই আপন বড় ভাই ইউনুচ আলীও (৬৩) মারা গেছেন।
বুধবার ভোরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১লা জুন সকালে প্রতিপক্ষদের হামলায় জখম ছোট ভাই মহব্বত আলীকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেবার পর মারা যান। ওই সময়ে ভাইকে সন্ত্রাসীদের হাত থেকে বাচাতে গিয়েই জখম হয়ে যশোরে চিকিৎসাধীন ছিলেন ইউনুচ আলী।
এ নিয়ে ওই সংঘর্ষে একই পরিবারের দুই সহোদরের মৃত্যুর ঘটনা ঘটল। নিহতরা বিএনপির কর্মী বলে জানা গেছে। এছাড়াও ওই সংঘর্ষে আহত আরো ৪ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। নিহত মহব্বত আলী ও ইউনুচ আলী উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামের হবিবার রহমান এর ছেলে।
উল্লেখ্য, গত ১লা জুন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান নাকোবাড়িয়া গ্রামে বিএনপির দুই পক্ষের মারামারিতে এ পর্ষন্ত দুই জন নিহত সহ ৫/৬ জন আহতের ঘটনা ঘটে। সংঘর্ষে একাধিক বাড়ীঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনাও ঘটে। সর্বশেষ বুধবার সকালে ২য় ব্যাক্তির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়াতে নতুন করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি সামলাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম তাদের টহল জোরদার করেছে। তবে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়াতে এলাকায় আবারো সংঘর্ষ ঘটতে পারে আশংকায় সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে। ঘটনার পর থেকে থানা পুলিশ এ পর্ষন্ত ৮ জনকে আটক করেছে বলে জানা গেছে।
এদিকে দুই গ্রুপের মারামারিতে নিহতের ঘটনায় গত মঙ্গলবার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের মহব্বতের ছেলে ইনামুল হক বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে। এ মামলায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম সহ একাধিক বিএনপির কর্মীদের নাম দেওয়ায় তার প্রতিবাদে মঙ্গলবার রাতে শহরে মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপির একাংশ। প্রতিবাদ সভা থেকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলাম সহ অনেক নিরপরাধ কর্মীকে মামলায় জয়িয়েছে। তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রশাসনের কাছে জোর দাবী জানায়।
এদিকে বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশ মহাব্বত আলী ও ইউনুস আলী হত্যার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আশরাফুজ্জামান লাল। এ সময় বক্তারা, মহব্বত আলী এবং ইউনুছ আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, মারামারিতে এ পর্ষন্ত দু’জনের প্রানহানীসহ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। হত্যাকান্ডের ঘটনায় একটি এজাহার পেয়েছি। ঘটনার পর থেকে এখন পর্ষন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

রাজশাহীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জামায়াত কর্মী নিহত

এফএনএস: রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের সামনের সড়কে...

Photo

মাগুরায় কনস্টেবলকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা

এফএনএস: মাগুরায় মোটরসাইকেলের হর্ন দেওয়াকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে...

Photo

বিএনপির নেতা-কর্মীদের নিপীড়নের অভিযোগে ওসি গ্রেপ্তার

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে...

Photo

চোঁখে দেখেন না হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার!

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: নিজে চোঁখে দেখেন না। মুমুর্ষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত