বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত: দুদু

উচ্চকন্ঠ   16-Sep-2025   49

Photo

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে এবং গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নে বিএনপির পথসভায় এসব কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু আরও বলেন, আওয়ামী লীগ নানাভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত ১৬ বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনও ষড়যন্ত্র করছে। এই দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, থাকতে হবে ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে বিএনপিকে জয়লাভ করাতে হবে। ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর কোনো বিকল্প নেই। এরপর আলমডাঙ্গা উপজেলার খাসককরা ইউনিয়নে পথসভা করেন শামসুজ্জামান দুদু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা)...

Photo

কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে...

Photo

মহেশপুরে আকস্মিক শিলাবৃষ্টি, ব্যাপক ফসলহানি: দিশেহারা কৃষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আকস্মিক...

Photo

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত