সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: দুদু

উচ্চকন্ঠ   03-May-2025   54

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে নির্বাচনের কথা বললে অনেকে অপরাধ হিসেবে নিচ্ছেন। কেউ কেউ বলছেন, একটি দলকে ক্ষমতায় আনার জন্য গণঅভ্যুত্থান হয়নি। আমি তাদের বলবো, দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে। শনিবার বিএনপি নেতা সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন হলে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ১৫-১৬ বছর রাজপথে ছিলাম। এখনও রাজপথেই আছি। আমরা আমাদের সমর্থন বর্তমান সরকারের ওপর এখনও রাখছি। যখন দেখবো, এ সরকার নির্বাচনকে দূরে রেখে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তখন আর সেই সমথর্ন থাকবে না। নির্বাচন আদায়ের জন্য বিএনপি রাজপথকে বেছে নেবে। সেই সময় কী হয় জনগণ দেখবে। একই অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমরা ড. মুহাম্মদ ইউনূসকে অনেক বিজ্ঞ মনে করি। কিন্তু দেশকে নির্বাচন থেকে বিরত রাখতে তাকে কেউ কেউ প্রেসক্রিপশন দিচ্ছেন। তিনি এটি গ্রহণ করবেন না বলেই আমাদের বিশ্বাস। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া বাতিল রেখে জনগণকে ঘুম পাড়িয়ে রাখবেন, তা হবে না। নির্বাচন দিয়ে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান কান্তি সরকার, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

office@ukantho.com


Photo

খুলনায় স্ত্রীর পরিকল্পনায় হত্যার শিকার হন যুবদল নেতা শামীম

এফএনএস: খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যাকান্ডের ঘটনায়...

Photo

শৈলকূপায় বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগ করলেন আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চত্বরে...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি চালানো আল-আমিন র‌্যাবের হাতে ধরা

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে বহুবার হাতছাড়া হওয়া দুর্ধর্ষ...

Photo

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বৃহস্পতিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত