রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু

উচ্চকন্ঠ   21-Jun-2025   50

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত তৌকির আহমেদ হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তৌকিরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।
তৌকির আহমেদ তার পরিচিত মহলে একজন ভদ্র, শান্ত ও বিনয়ী যুবক হিসেবে পরিচিত ছিলেন। অকাল এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল থেকে প্রকাশিত নতুন...

Photo

মহেশপুরে আগুনে পুড়ে ছাই আটটি বসতঘর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায়...

Photo

বাক ও শ্রবণ প্রতিবন্ধী সাদিয়ার রং তুলির আচড়ে ফুটে ওঠে জীবন্ত সব ছবি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: আবু সাঈদের বুকের তাজা রক্ত...

Photo

মানবপাচার মামলায় ফাইনাল রিপোর্টে বাদী-সাক্ষীর স্বাক্ষর জালের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকু-ু থানায় দায়ের হওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত