শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেল ৫০০ দুস্থ মানুষ

উচ্চকন্ঠ   31-May-2025   52

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ’শ অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার দিনব্যাপী এ সেবা কার্যক্রম চালানো হয়।
বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক সংস্থা নাগরিক হেলথ সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে প্রতি তিন মাসে অন্তত একবার এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হবে।
আমিরুল ইসলাম ফাহিম বলেন, প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। আগামীতে এ কার্যক্রম চালু রাখতে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক সজিব মালিতা প্রমুখ।

office@ukantho.com


Photo

নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের সংবাদকর্মীদের সৌহার্দ্য...

Photo

ঝিনাইদহে ২ লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন...

Photo

দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শক্তির ষ/ড়/যন্ত্র রুখে দিতে হবে

এফএনএস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন...

Photo

মহেশপুরে পাওনা টাকা নিয়ে জবাইচেষ্টা, আহত ব্যক্তি উদ্ধার, হামলাকারী আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা দাবি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত