বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

উচ্চকন্ঠ   02-Sep-2025   56

Photo

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে সাব্বির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাঁধাপুর সড়কে এ সংঘর্ষ হয়। নিহত সাব্বির হোসেন রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে দুই সিএনজিচালিত অটোরিকশা চালকের মধ্যে বাগবিতন্ডা হয়। এর জেরে দুই অটোরিকশা চালকের পক্ষ নেয় চার গ্রামবাসী। এর মধ্যে একপক্ষে রাঁধাপুর ও জামারগাঁও গ্রামের লোকজন এবং অপরপক্ষে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজন অবস্থান নেয়। এসময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বানিয়াচং সেনাক্যাম্পের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত,...

Photo

তারেক রহমান শিক্ষকদের আন্দোলনে নীতিগতভাবে একমত: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের একটি...

Photo

মহেশপুরে মানহানির অভিযোগ এনে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে আইনি পদক্ষেপের ঘোষণা সমন্বয়কের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে প্রকাশিত...

Photo

ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

এফএনএস: কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত