মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

উচ্চকন্ঠ   07-May-2025   40

Photo

এফএনএস: কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশের ক্রমবর্ধমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, উভয় দেশকে সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। বিবৃতিতে আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী, ক‚টনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য শান্তি বিরাজ করবে।

office@ukantho.com


Photo

গাজীপুরে ২ শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

এফএনএস: গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গাজীপুরে দুই শতাধিক ছোট ও সাব-কন্ট্রাক্টিং...

Photo

কৃষকদের সম্পদসাশ্রয়ী ও জৈব ব্যবস্থাপনার চাষাবাদ শেখাচ্ছে আরআরএফ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কৃষকদের সম্পদ সাশ্রয়ী ও জৈব ব্যবস্থাপনার...

Photo

কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ইউএনও'র নিকট মালিকপক্ষের আবেদন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায়...

Photo

মির্জা ফখরুলের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত