রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ইউএনও'র নিকট মালিকপক্ষের আবেদন

উচ্চকন্ঠ   14-Feb-2026   75

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানা রোড এলাকায় পৈতৃক বাড়ির নীচতলায় দীর্ঘদিন ধরে পরিচালিত বিএনপির দলীয় কার্যালয় ঘিরে মালিকপক্ষ ও ভাড়াটিয়া সংশ্লিষ্টদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাড়ি ফিরে পেতে মালিকপক্ষ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন করেছেন। শুক্রবার রাতে এমনই একটি আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আবেদনে উল্লেখ করা হয়, আসাদুজ্জামান মিঠু মিয়া, পিতা: মৃত মাহবুবার রহমানের পৈতৃক বাড়ির নীচতলা ১৯৮০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সাইফুল ইসলাম ফিরোজ দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় ফিরোজকে দল থেকে বহিষ্কার করা হয়। বাড়ির মালিক মনিরুজ্জামান মিঠু জানান, ভাড়াটিয়া সংশ্লিষ্টদের কার্যালয়টি ছাড়ার জন্য অনুরোধ করা হলেও তারা এখনো সেখানে অবস্থান করছেন।
মালিকপক্ষ আরও দাবি করেন, তারা বর্তমানে উক্ত স্থানটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক। কিন্তু কার্যালয় ছাড়তে অনীহার কারণে তারা উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ প্রেক্ষিতে তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সঙ্গে মোট ওখানে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন কোন আবেদন পত্র আমার নিকট কেউ জমা দেননি। তাছাড়া আজকে শুক্রবার বন্ধের দিন এজন্য হয়তো জমা দেননি। তা। লিখিত আবেদন পেলে প্রশাসন বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা...

Photo

প্রকাশ্যে ধূমপান অপরাধ, মনে করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: চায়ের দোকানে ধূমপান করা নিয়ে রাজধানীর লালমাটিয়ায় ঘটে যাওয়া...

Photo

উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

এফএনএস: গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র...

Photo

ঝিনাইদহে মাদক সেবনের অপরাধে ৩ শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পৌর এলাকার পবহাটি চার রাস্তার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত