মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল গাঁজা মদ উদ্ধার, অনুপ্রবেশে দালালসহ ৭ জন আটক

উচ্চকন্ঠ   15-Nov-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে মাদক ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির টানা অভিযানে বড় ধরনের সাফল্য মিলেছে।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে ৫৮ বিজিবির প্রেস রিলিজে জানানো হয়, ১৪ ও ১৫ নভেম্বর পৃথক অভিযানে নতুনপাড়া সীমান্ত থেকে ১৫ বোতল ফেন্সিডিল, নিমতলার আখক্ষেতের পাশ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা এবং মেদিনীপুরের বাঁশবাগান থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দালাল তুফানসহ চার নারী ও এক বৃদ্ধকে আটক করেছে বিজিবি।
এ ছাড়া বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আরও একজনকে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক কারবারি ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।

office@ukantho.com


Photo

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ভোট নিতে চাচ্ছে: তারেক রহমান

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠীর লোকজন...

Photo

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর সড়কের...

Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের...

Photo

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি ইনকিলাব মঞ্চের

এফএনএস: আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত