রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আওয়ামীলীগের নিবন্ধন বাতিল ইস্যুতে যা বললেন ইসি আনোয়ারুল

উচ্চকন্ঠ   16-Feb-2025   85

Photo

এফএনএস: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা অপেক্ষা করছি, সময়ই বলে দেবে আমরা কী সিদ্ধান্ত নেবো। আমাদের এ বিষয়ে বলার সময় এখনো সময় আসেনি। আরও একটু অপেক্ষা করতে হবে। আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। সময় আমাদের গাইড করবে আমরা কী করবো। রোরবার নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে। বলা হয়েছে, জুলাই-আগস্টের গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগের ওপরে পড়েছে। শুধু দল হিসেবে নয় একই সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধনের বাতিলেরও দাবি তোলা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসি বলেন, এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরও একটু অপেক্ষা করতে হবে। আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। সময় আমাদের গাইড করবে আমরা কী করবো। জাতিসংঘের এ ধরনের প্রতিবেদনের পরে আরও কী তদন্ত করার আছে? এ প্রসঙ্গে ইসি বলেন, ইনকোয়ারির কথা আমি বলিনি। আমরা অপেক্ষা করছি, সময়ই বলে দেবে আমরা কী সিদ্ধান্ত নেবো। ডিসি সম্মেলনে ইসিকে আলাদাভাবে ডাকা হয়েছে। আপনাদের বার্তা কী থাকবে সম্মেলনে। এ প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসক সম্মেলন প্রতি বছরের মতো এবারও হচ্ছে। আমরা দাওয়াত পেয়েছি। আগামী ১৮ তারিখ সন্ধ্যায় আমাদের বৈঠক হবে। প্রতিটি মন্ত্রণালয় কমিটির সঙ্গে মাঠ পর্যায়ে আলোচনা হয়। এবারও নির্বাচন কমিশনকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের বার্তা থাকবে, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি। কারণ আমাদের একটা উত্তম নির্বাচন করতে হবে। সেই ম্যাসেস সবাইকে দেওয়ার চেষ্টা করবো। মাঠ কমিশন নির্বাচন কমিশনের কথা শোনে না? এ প্রসঙ্গে ইসি বলেন, আপনারা লক্ষ্য করবেন এরইমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট কিন্তু মাঠ প্রশাসন দিয়ে হয়েছে। ভোট কিন্তু ভালো হয়েছে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের ভেতর থেকে ইসিকে কোনো প্রেসার দেওয়া হয় না এবারও থাকবে না। তাই ভোটও সুষ্ঠু হবে। কমিশন বিশ্বাস করে এবার খারাপ কোনো উদাহরণ হবে না। একটা উত্তম নির্বাচন এবার হবে। নিরপেক্ষ ডিসি প্রসঙ্গে বলেন, নির্বাচনী কাজে সবাই সহযোগিতা করবে। ভোটে ডিসিরা সহযোগিতা করবে। কারণ ইসি কঠোরভাবে সব কিছু মনিটরিং করবে।

office@ukantho.com


Photo

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বাংলাদেশ...

Photo

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে...

Photo

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, লোডশেডিং বাড়ার শঙ্কা

এফএনএস: কারিগরি ত্রæটির কারণে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত