শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও মদ উদ্ধার, দুই নারী আটক

উচ্চকন্ঠ   12-Nov-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও মানবপাচার বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভায়াগ্রা, ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৭/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি গ্রামের মাঠে মো. কফিল উদ্দিনের কালাই খেতে অভিযান পরিচালনা করে ১,৯৮৮ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. শরীফউদ্দিন।
অন্যদিকে একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদারপাড়া মাঠে নিমাই হালদারের বেগুন ক্ষেত থেকে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আকরাম হোসেন।
এছাড়া, আজ ১২ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আর সংলগ্ন চাপাতলা গ্রামে নিয়মিত টহল চলাকালে নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দুইজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।বার্তা প্রেরক সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় এক পোল্টি...

Photo

জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই...

Photo

মাদারীপুরে ভ্যানচালককে হত্যা করে লাশ পুঁতে রাখা হয় উঠানে

এফএনএস: মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার ১২ দিন পর মিজান শেখ (৪৫)...

Photo

পুলিশকে আসামী করায় কোটচাঁদপুরে জামায়াতের ৩ নেতাকর্মী হত্যা মামলা আজো আলোর মুখ দেখেনি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনবেদক: কোটচাঁদপুরে প্রকাশ্যে দিবালোকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত