রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে তরুণের রহস্যজনক মৃত্যু

উচ্চকন্ঠ   20-May-2026   44

Photo

এফএনএস: রাজধানীর গেন্ডারিয়ায় সিয়াম মিয়া (২০) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটে। নিহত সিয়াম গেন্ডারিয়ার লোহার পুল এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে। তিনি একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতো। নিহতের বড় ভাই ইমরান মিয়া বলেন, আমি ভোরে বাইরে নাস্তা করতে যাই। ফিরে এসে দেখি রুমের দরজার সামনে সিয়াম পড়ে আছে। পরে মাসহ তাকে ডাকতে থাকি। কিন্তু, কোনো সাড়াশব্দ করছিল না। পরে দেখতে পাই, তার কপালে ও হাতে আঘাতের চিহ্ন। তিনি জানান, তাকে উদ্ধার করে সকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। যাচাই-বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমরান বলেন, আসলে কী হয়েছিলো আমরা কেউ কিছু জানি না। থানায় বিষয়টি জানানো হয়েছে। গেন্ডারিয়া থানার এসআই ইউসুফ আলী বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের কপালে এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবার থেকেও কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে মারধরের শিকার বরখাস্ত ইউপি চেয়ারম্যান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের...

Photo

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, লাশ রেখে পালালেন স্বামী

এফএনএস: বগুড়ার আদমদীঘিতে লাবণী ওরফে লাভলী আক্তার (২২) নামে গৃহবধূর অস্বাভাবিক...

Photo

শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ও আদেশ ১৯ জুন

এফএনএস: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল...

Photo

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা-মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ

এফএনএস: গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত