শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বাধ্যতামূলক অবসরে পাঁচ সচিব

উচ্চকন্ঠ   20-Jun-2025   64

Photo

এফএনএস: পাঁচজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ৫টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে যাওয়া পাঁচজন হলেন—জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. সহিদ উল্যাহ, ভ‚মি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর করা প্রয়োজন মর্মে বিবেচনা করে বিধায় তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

সাংবাদিকদের উপর ক্ষেপেছে অপহরণ ও চাঁদাবাজীর নায়ক রনি ও তার সাঙ্গপাঙ্গরা: পেসবুকে আপত্তিকর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বারোবাজারের চাঞ্চল্যকর অপহরণ ও চাঁদাবাজীর ঘটনা...

Photo

কালীগঞ্জে খেলার মাঠ বন্ধে প্রাচীর নির্মান চেষ্টার প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:বিদ্যালয়ের সন্মুখে খেলার মাঠে প্রবেশ...

Photo

ঝিনাইদহে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা...

Photo

ঝিনাইদহ সীমান্তে তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত