মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কা: বাইসাইকেল আরোহী নিহত, আহত-৫

উচ্চকন্ঠ   31-Mar-2026   62

Photo

আশরাফুল হক নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার আলী উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের দ্রুতগতির একটি বাস বারোবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল চালক কাওসার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখানে...

Photo

খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

এফএনএস: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে...

Photo

পল্লী বিদ্যুতের কর্মীরা কাজে না ফিরলে বিকল্প ব্যবস্থা আছে: বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল

এফএনএস: বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেওয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত...

Photo

উড্ডয়নের মাঝপথে ভেঙে পড়ল স্পেসএক্সের মহাকাশযান

এফএনএস বিদেশ : মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত