বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের সাংবাদিক আসিফ কজলের পিতার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   15-Jun-2026   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির (সুগার মিল) সাবেক কর্মকর্তা মরহুম আইয়ূব হোসেন বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। ২০১১ সালের ১৫ জুন তিনি ইন্তেকাল করেন।
সোমবার (১৫ জুন) মরহুমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে বংকিরা গ্রামে মরহুমের কবরস্থানে পরিবারের সদস্যরা মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাত করেন। পরে বংকিরা গ্রামের বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, মরহুম আইয়ূব হোসেন বিশ্বাস কর্মজীবনে দর্শনা সুগার মিলে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকার একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের পরিবার তাঁর সকল আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙক্ষীদের কাছে মরহুমের জন্য দোয়া চেয়েছেন।

office@ukantho.com


Photo

নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ থাকবে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর গণতন্ত্র...

Photo

আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

এফএনএস: আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক...

Photo

চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

এফএনএস: সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির...

Photo

রাজধানীতে ছিনতাইকারীরা খুলে নিলো যুবকের পোশাক-জুতাও

এফএনএস: দিন দিন রাজধানীতে বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। বেড়েই চলেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত