রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

স্বামীর মরাদেহ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রী সহ চালক নিহত

উচ্চকন্ঠ   03-Jun-2026   40

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক মো.আকবর হোসেন (২৮) নিহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকালে সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার কালনা – যশোর মহাসড়কের বাদশার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন – যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আবু তাহের স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার কলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে।
পুলিশ জানা যায়, বুধবার ঢাকা থেকে জাহানারা বেগম তার স্বামী আবু তাহের লাশ নিয়ে যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মধ্যে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের যশোর – কালনা মহাসড়কের বাদশার গ্যারেজে আসলে নড়াইল থেকে আসা একটি লোকাল বাসের সাথে অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন নিহত হয়। এবং সাথে থাকা ইসান নামের এক আহত হয়।
এ বিষয়ে নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে: সাদিক কায়েম

এফএনএস: বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

আলমডাঙ্গায় অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান: লরি জব্দ, গ্রেফতার ৪

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে...

Photo

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা রতন মিয়া গ্রেফতার

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা...

Photo

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত