শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ময়মনসিংহে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   04-May-2026   89

Photo

এফএনএস: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুলাল খাঁ (৫৭) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় একটি পুকুরের পাড়ে পরে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল ওই এলাকার মৃত মোকাররম খাঁয়ের ছেলে। তিনি পেশায় ধান ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধান ব্যবসায়ী দুলাল খাঁ গত রোববার রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন কাজের চাপ বেড়ে যাওয়ায় রাতে ফিরতে পারেননি। তবে সকালে বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় দুলালের লাশ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত চলছে। জড়িতদের চিন্তিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত, বাড়িঘর ভাংচুর

‎বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার...

Photo

বাঘায় দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় দুর্নীতি ও চাঁদাবাজির...

Photo

ঝিনাইদহে গ্রামীণ মজুর সমাবেশ: কর্মসংস্থান, রেশন-পেনশন ও জলমহালের সামাজিক মালিকানার দাবিতে ৮ দফা ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের...

Photo

মির্জা ফখরুলের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত