বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে রাতে ডেকে নিয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গলা কেটে হত্যা

উচ্চকন্ঠ   25-May-2026   47

Photo

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ইয়াসমিন ওরফে সুমন (২৬) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চাঁদনী ওরফে বাবু (২৬) নামে আরও এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন ওরফে সুমন রায়পুরা উপজেলার পিরিজকান্দি গ্রামের রবিউল্লাহর সন্তান এবং আহত চাঁদনী ওরফে বাবু একই এলাকার মিষ্টু মিয়ার সন্তান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মুরগির ফার্মের কর্মচারী রাসেল তৃতীয় লিঙ্গের ইয়াসমিন ও চাঁদনীকে ফার্মে অসামাজিক কাজের উদ্দেশে ডেকে নেয়। পরে আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় বাগবিতণ্ডা হয়। এ ঘটনায়ই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত চাঁদনীকে চিকিৎসার জন্য প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে ফার্মের কর্মচারী রাসেল পলাতক রয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আবুল সরকারের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির...

Photo

মাগুরায় আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মাগুরা সদর উপজেলার মঘী ইউপি...

Photo

ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলায় ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিশুদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও শিশুদের...

Photo

মহেশপুর সীমান্তে মাদকদ্রব্য, আতষবাজি ও অবৈধ পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত