অপরাধ
বহু অপকর্মের হোতা, বারোবাজারের ত্রাস সন্ত্রাসী কালাম চেয়ারম্যান ভাইসহ আটক
উচ্চকন্ঠ 23-Feb-2025 68
হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তার আপন ছোটো ভাই ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সুমনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে । রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৭ টায় যশোর শহরের ল্যাব এইড হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে । জানা যায় , রবিবার বিকালে ছোট ভাই সুমনকে নিয়ে যশোর ল্যাব এইড হাসপাতালে ডাক্তার দেখাতে যান আবুল কালাম আজাদ। সে সময় ল্যাব এইড হাসপাতালের সামনে উপস্থিত ক্ষুদ্ধ জনতা তাদের দু-ভাইকে গণধোলাই দিয়ে অবরুদ্ধ করে রাখে । পরে যশোর ডিবি পুলিশের একটি দল খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে কালাম চেয়ারম্যান ও তার ভাইকে নিজেদের হেফাজতে নেয় । এ ব্যাপারে যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (অফিসার ইনচার্জ) মনজুরুল হক ভুঁইয়া জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ল্যাব এইড হাসপাতালের সামনে স্থানীয় জনতা তাদেরকে আটকে রাখে । খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে যশোর ডিবি কার্যালয় আনা হয় । তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী কালাম চেয়ারম্যান আওয়ামীলীগ সরকারের পনের বছরে কালীগঞ্জের দক্ষিণাঞ্চলে নিজের নেতৃত্বে বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। তার নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিরোধীমতের শতশত মানুষকে পিটিয়ে ও কুপিয়ে আহত করাসহ তাদের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। প্রায় প্রতিদিনই তাদের হাতে কোন না কোন মানুষ আহত হয়েছে। কালাম চেয়ারম্যান ও তার পেটোয়া বাহিনীর অস্ত্রের ভয়ে অধিকাংশ ভুক্তভোগী থানা বা আদালতে মামলা পর্যন্ত দায়ের করতে পারেনি। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
office@ukantho.com