মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নড়াইলের কুন্দশী এলাকা থেকে যুবকের পচাগলা লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   03-Dec-2025   71

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী এলাকা থেকে এক যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের কুন্দশী এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত মো: ইমরুল ভূঁইয়া (৩৬) কুন্দশী এলাকার মৃত লুৎফর রহমান ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , বুধবার দুপুরের দিকে ওই বাড়ি থেকে গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সাংবাদিককে মারধর ও খুন করার হুমকি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর রোডের এস আর ফিলিং...

Photo

শেখ হেলালের পিএস মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার

এফএনএস: সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস)...

Photo

মন দিয়ে পড়াশোনা করো, গর্বের মতো কিছু করে দেখাও: ছাত্রদের উদ্দেশ্যে সারজিস

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত