সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নেপাল পরিস্থিতির ওপরে নজর রাখছে ঢাকা

উচ্চকন্ঠ   09-Sep-2025   71

Photo

এফএনএস: নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ঘোষণা করায় এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সেদেশের তরুণরা। আন্দোলনের তুমুল পর্যায়ে পদত্যাগ করে দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি। বিক্ষোভের জেরে দেশটিতে এখনও সংঘাত বিদ্যমান। নেপালের পরিস্থিতির ওপর তাই নজর রাখছে ঢাকা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নেপাল পরিস্থিতির ওপর আমরা দৃষ্টি রাখছি। সেখানে হাই কমিশনের সঙ্গে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। তারা আমাদের আপডেট পরিস্থিতি জানাচ্ছে। আপাতত নেপাল ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আমাদের নাগরিকদের সুরক্ষার বিষয়টিও দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নেপাল থেকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্যদের মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও সেখানকার বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় সব ফ্লাইট বাতিল করা হয়। এতে করে তারা আটকা পড়ে গেছেন কাঠমুন্ডুতে। জাতীয় দলের খেলোয়াররা ছাড়াও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা কার্যক্রমে সেখানে অবস্থান করছিল, তারাও কাঠমুন্ডুতে আটকা পড়েছেন।

office@ukantho.com


Photo

মেহেরপুরে থানায় ধর্ষণ মামলার সালিশ, থানা ঘেরাও স্থানীয়দের, এসআই প্রত্যাহার

এফএনএস: মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিন পেয়ে বাদীকে বিভিন্ন হুমকিসহ...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল...

Photo

ব্যায় মেটাতে না পারায় ঝিনাইদহে বন্ধ রয়েছে কোটি কোটি টাকা খরচে নির্মিত পানি শোধনাগার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মুখ থুবড়ে পড়ে আছে ঝিনাইদহের মহেশপুরের...

Photo

যারা বাংলাদেশকে মেনে নেয়নি, তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত