রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রীসহ গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   30-Aug-2026   13

Photo

এফএনএস: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ব্যক্তিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্ত্রী ও বেয়াইকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানান, শনিবার কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রাম থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে গতকাল রোববার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন-কাশিপুর ইউনিয়নের ভাটগাতী গ্রামের বাসিন্দা মফিজার মোল্যার স্ত্রী ফতেমা বেগম ও বেয়াই একই ইউনিয়নের ঈশানগাতী গ্রামের বাসিন্দা মশিয়ার রহমান। পুলিশ ও স্থানীয়রা বলছে, প্রায় চার মাস আগে মফিজার মোল্যার মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, মফিজারের স্ত্রী ফতেমা বেগমের সঙ্গে বেয়াই মশিয়ার রহমানের অনৈতিক সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জেরে মফিজারকে হত্যা করা হয়েছে। ফাতেমা ও মশিয়ার বিয়ে করে সংসার করছেন বলেও স্থানীয়রা জানান। পরিদর্শক অজিত কুমার বলেন, শনিবার দুপুরে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয়রা ফতেমা ও মশিয়ারকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া বক্তব্যে ফতেমা ও মশিয়ার মফিজারকে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তাদের বরাতে পরিদর্শক অজিত কুমার বলেন, ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে ৫০ বছর বয়সী মফিজারকে বালিশচাপা দিয়ে হত্যা করেন তারা। পরে তার মৃত্যু স্বাভাবিক বলে প্রচার করে মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় নিহত মফিজার মোল্যার মেয়ে মনিকা খানম বাদী হয়ে ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

খুলনায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

এফএনএস: খুলনায় একটি বিদেশি রিভলবার, গুলি ও ২৭০টি ইয়াবাসহ গ্রেফতার ছাত্রদলের...

Photo

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে: আমীর খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০৪ কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশ পুলিশের ১০৪ জনকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত...

Photo

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ০৬ আসামী গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত