রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-Jun-2025   55

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে নতুন কমিটির অন্তর্ভূক্ত সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। সভাতে মাদক প্রতিরোধ, ইফটিজিং ও বাল্য বিয়ে বন্ধ, যানজট নিরসন ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে মোবাইল কোট পরিচালনা সহ বিভিন্ন আইনি পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের কনফারেন্স রুমের সভাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, নবাগত কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান. গনমাধ্যমকর্মী সমকাল প্রতিনিধি জামির হোসেন, বাংলাদেশ বেতারের আহসান কবির, দিনকালের হুমায়ুন কবির, কালের কন্ঠের নয়ন খন্দকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ, নজরুল ইসলাম রিতু, সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা ও সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার প্রমুখ। সভাতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসকগন তাদের ইউনিয়নের আইনশৃংখলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও কমিটির অন্নান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

যশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে

এফএনএস: যশোরের অভয়নগর উপজেলায় ঈদমেলায় ফুচকা খেয়ে প্রায় ১০০ নারী, পুরুষ...

Photo

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

এফএনএস: টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশে শুরু হতে...

Photo

শৈলকুপায় প্রতারক নারীর মিথ্যা মামলায় অতিষ্ঠ বিএনপি পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শিউলি খাতুন নামে এক ডিভোর্সি নারির...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত